1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ধামইরহাটে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ধামইরহাটে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে  ধামইরহাট উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে  ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে আনন্দ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতোয়ার রহমান, পৌর যুবদলের আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান রতন।  এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক মোঃ হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্পাদক শামিম কবির মিল্টন।উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাঙ্ঘাতিক সম্পাদক আঃ রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন পদের নেতা-কর্মীগন।

মোঃ নুরুল ইসলাম

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd