1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাট সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১ সময়

নওগাঁর ধামইরহাট সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে।
২৪ নভেম্বর ০১৩০ ঘটিকায় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে একটি বিশেষ টহল দলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘি নামক স্থানে অভিযান পরিচালনা করে। মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। সর্বমোট সিজার মূল্য-১৮,০০০/-টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকার কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএ।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd