1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল ও কলেজ । 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ০ সময়

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল ও কলেজ ।

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি

 

৯ মে( শনিবার) সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্ট ইভেন্টে। জগদল আদিবাসী স্কুল ও কলেজে নৈপন্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ধামইরহাট উপজেলা। প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে আদিবাসী সম্প্রদায়ে ঐ ছাত্রছাত্রীরা গতকাল ধামইরহাটকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে জগদল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

গতকাল জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ধামইরহাট উপজেলার প্রতিনিধি হিসেবে জগদল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সুশৃঙ্খল কৌশল এবং শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে তারা বিচারকদের মুগ্ধ করে এবং শীর্ষস্থান দখল করে সবাই কে চমকে দেন।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই অদম্য একঝাঁক শিক্ষার্থী দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আজকের এই কৃতিত্ব অর্জন করেছে। পিছিয়ে পড়া জনপদ থেকে উঠে আসা এই শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, একাগ্রতা থাকলে যেকোনো বড় মঞ্চেই জয়লাভ সম্ভব।

 

এই অভাবনীয় সাফল্যে ধামইরহাট উপজেলার ক্রীড়াপ্রেমী মানুষ এবং সুধী মহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলার ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান মো, ইলিয়াস আলম জানান, “আমাদের শিক্ষার্থীদের এই বিজয় পুরো উপজেলার জন্য গর্বের। তারা নওগাঁ জেলা পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। আমরা আশাবাদী তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ধামইরহাটের নাম উজ্জ্বল করবে।”তাদের সাফল্য প্রতিষ্ঠান পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন রইল।

সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে এবং মার্শাল আর্টের মতো ডিসিপ্লিনারি স্পোর্টসে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অত্র প্রতিষ্ঠান প্রধান ও ধামইরহাটের স্থানীয় ক্রীড়া সংগঠকরা।তাদের দাবী এমন দক্ষ ও আত্মরক্ষার খেলােয়াড গুলো যেন হারিয়ে না যায়।

উপজেলার প্রতিনিধি হিসাবে ছাত্র ছাত্রীদের সবসময় দিকনির্দেশনা ও সার্বক্ষনিক পাশে রয়েছেন ধামইরহাট উপজেলার ক্রিয়া ব্যক্তিত্ব যুব উন্নয়ন অফিসার মো,কামরুজ্জামান সরদার।সকলকে জগদল আদিবাসী স্কুল ও কলেজে এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যক্ষ মো,ইলিয়াস আলম।

 

মোঃ নুরুল ইসলাম

০১৭১০১৯০০১০

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd