1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নরসিংদীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৬ সময়

নরসিংদীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

 

নরসিংদী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য রথযাত্রা বের হলে শত শত ভক্তের পদচারনায় শহরের প্রধান সড়ক উৎসব মুখর হয়ে ওঠে।

শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রথে স্হাপন করে সুসজ্জিত করে রথযাত্রা বের করা হয়। উলুধ্বনির, শঙ্খধনি, হরিনাম কীর্তন ও জয় জগন্নাথ ধ্বনিতে শহর এলাকা মুখরিত হয়ে ওঠে। নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সের ভক্তরা রথের রশি ধরে টেনে উৎসবে অংশ নেন। রাস্তার দু’ পাশে দর্শনার্থী ও শোভাযাত্রা উপভোগ করতে মানুষ ভীড় করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূজা অর্চনা ও প্রসাদ বিতরন করা হয়।

দেশ, জাতি, বিশ্ব মানবতা শান্তি, সমৃদ্ধি ও কল্যান কামনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস রথযাত্রা ভক্তি, সম্প্রীতি ও মানব কল্যানের প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ জগন্নাথ দেবকে পুনরায় মন্দিরে ফিরিয়ে আনা হয়। রথযাত্রা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দের মিলন মেলায় পরিনত হয়।

রথযাএাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd