1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় বীরশেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ম্যুরাল বাংলার ঈগল এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২ সময়

নরসিংদীর রায়পুরায় বীরশেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ম্যুরাল বাংলার ঈগল এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত

 

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সন্তান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নরসিংদীর রায়পুরায় পুননির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে রায়পুরার মতিউর নগর (সাবেক রামনগর) এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টিনন্দন এ ম্যুরালটির ফলক উন্মোচন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান প্রমুখ।

 

এছাড়াও অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ. মান্নান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd