1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

মাহিদুল ইসলাম ফরহাদ   চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

‘নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশিং সেবায় এক অনন্য ও আস্থার নাম সুকোমল চন্দ্র দেবনাথ। সাহসিকতা, সততা আর কর্মনিষ্ঠার দীপ্তিতে ভাস্বর এই পুলিশ কর্মকর্তা এবার দায়িত্ব গ্রহণ করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। তার এই নতুন পথচলাকে ঘিরে উপজেলাজুড়ে যেমন বইছে স্বস্তির হাওয়া, তেমনি অপরাধীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই সুকোমল চন্দ্র দেবনাথ তার পেশাদারিত্বের প্রমাণ দিয়ে আসছেন। জেলার প্রতিটি সরকারি দপ্তরে আজ তার সুনাম ও কাজের দক্ষতা নিয়ে আলোচনা চলছে। এর আগে তদন্ত কর্মকর্তা হিসেবে সদর মডেল থানায় কর্মরত থাকাকালীন তিনি তার তীক্ষ্ণ মেধা ও সাহসিকতার মাধ্যমে জটিল অনেক রহস্য উন্মোচন করেছেন। অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি তাকে সাধারণ মানুষের কাছে এক ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

নাচোলে নতুন অধ্যায়ের সূচনা! মহা দায়িত্বের সাথে নাচোলের আইন-শৃঙ্খলার হাল ধরেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—অন্যায়কারী যেই হোক,তাকে ছাড় দেওয়া হবে না। তার বলিষ্ঠ নেতৃত্বে নাচোল থানা এলাকা হবে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এক জনপদ। ওসি সুকোমল চন্দ্র দেবনাথ কেবল একজন কঠোর পুলিশ কর্মকর্তাই নন,বরং তিনি একজন অত্যন্ত মানবিক ও জনবান্ধব মানুষ। সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা মানুষ থেকে শুরু করে সেবাপ্রার্থী—সবার সঙ্গেই তার বিনয়ী ব্যবহার ও দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা প্রশংসা কুড়িয়েছে।

 

তার কর্মপরিকল্পনার মূলে রয়েছে!

সন্ত্রাস ও অপরাধ দমন! সাহসিকতার সাথে অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া।

পুলিশিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ নির্যাতিত ও অসহায় মানুষের শেষ আশ্রস্থল হিসেবে থানাকে গড়ে তোলা। নাচোল থানার অফিসার ইনচার্জ হিসেবে তার এই নতুন পথচলা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এক লড়াকু সৈনিকের মতোই তিনি লড়াই করবেন অপরাধের বিরুদ্ধে, আর সাধারণ মানুষের জন্য বয়ে আনবেন নিরাপত্তার সুবাতাস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd