1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

ফারজানা ফারাবী,নিজস্ব প্রতিনিধিঃ নাজিরপুর (পিরোজপুর)
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮ সময়

নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

 

 

ফারজানা ফারাবী,নিজস্ব প্রতিনিধিঃ নাজিরপুর (পিরোজপুর) ৩১ মে ২০২৬

নাজিরপুর উপজেলা হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করেছেন নাজিরপুর উপজেলা হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এবং পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী।

রবিবার (৩১ মে) তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, রোগীদের জন্য ওষুধ সরবরাহ, ডাক্তার ও নার্সদের উপস্থিতি, রোগীদের জন্য নির্ধারিত খাবারের মান, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের আচরণ ও কুশল বিনিময়সহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় এমপি মাসুদ সাঈদী হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের মতামত শোনেন। তিনি রোগীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিরসনে তিনি সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এমপি মাসুদ সাঈদীর এই হাসপাতাল পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তাঁর এমন সরাসরি তদারকি ও দায়িত্বশীল ভূমিকা এলাকার মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd