1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৪ এ হাতপাখার গণজোয়ার: ইসমাইল হোসেন সিরাজীর পক্ষে বাড়ছে সমর্থন

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

নারায়ণগঞ্জ-৪ এ হাতপাখার গণজোয়ার: ইসমাইল হোসেন সিরাজীর পক্ষে বাড়ছে সমর্থন

 

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসমাইল হোসেন সিরাজী। “হাতপাখা” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

গত কয়েক সপ্তাহে সিরাজীর ধারাবাহিক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে তার প্রচারণায় ধর্মপ্রাণ ভোটার, তরুণ সমাজ ও খেটে-খাওয়া মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থানীয়রা বলছেন, পরিষ্কার ইমেজ ও নৈতিক রাজনীতির বার্তা নিয়ে মাঠে নামায় সিরাজী ভোটারদের আস্থার প্রতীক হয়ে উঠছেন।

প্রচারসভায় ইসমাইল হোসেন সিরাজী বলেন,

“এই আসন দীর্ঘদিন অবহেলিত। মানুষ উন্নয়ন নয়, পেয়েছে দুর্নীতি ও দখলদারিত্ব। আমি নির্বাচিত হলে ন্যায়ভিত্তিক প্রশাসন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ এবং কর্মসংস্থানের বাস্তব উদ্যোগ গ্রহণ করব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও প্রার্থীদের বিরুদ্ধে নেতিবাচক জনমতের সুযোগ কাজে লাগিয়ে সিরাজী ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছেন। বিশেষ করে ধর্মীয় ও নীতিনিষ্ঠ ভোটব্যাংক এখন হাতপাখার দিকে ঝুঁকছে বলে মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে উঠে আসছে।

বর্তমান বিশেষ সমীকরণে ইসমাইল হোসেন সিরাজী দ্বিতীয় অবস্থানে শক্তভাবে অবস্থান করছেন এবং ভোটার উপস্থিতি বাড়লে শেষ মুহূর্তে বড় চমক দেওয়ার সক্ষমতা তাঁর আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে এবার শুধু প্রচলিত রাজনৈতিক শক্তির নয়, বরং হাতপাখা প্রতীকের নীতিনিষ্ঠ ও সংস্কারপন্থী রাজনীতিরও বাস্তব পরীক্ষা হতে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd