1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

নেত্রকোনা-৩ আসনে স্বতন্ত্র প্রাপ্তি ঘোড়া প্রতীকের প্রচারণায় হামলা, আহত ৬

মোঃ আব্দুল আউয়াল খান  স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

নেত্রকোনা-৩ আসনে স্বতন্ত্র প্রাপ্তি ঘোড়া প্রতীকের প্রচারণায় হামলা, আহত ৬

 

মোঃ আব্দুল আউয়াল খান

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

 

নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ঘোড়া প্রতীকের প্রচারণায় বিএনপি সমর্থকদের হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মনজুরুল হক (৬৮), আব্দুল মুতালিব (৫৫), মাহমুদুল হাসান পলাশ (৩৫), শামসুল হুদা বাচ্চু (৬০), আরজু মিয়া (৪৫) ও কমল মিয়া (৪৮)। আহতদের মধ্যে আরজু মিয়া ও কমল মিয়া ধানের শীষ প্রতীকের কর্মী বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের প্রায় অর্ধশত কর্মী-সমর্থক জল্লী গ্রামে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকরা জল্লী গ্রামের বাচ্চু মাস্টারের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে লিফলেটের সঙ্গে টাকা বিতরণের অভিযোগ তোলে। প্রথমে প্রচারণায় বাধা দেওয়া হয়। পরে একপর্যায়ে ধানের শীষের কর্মীরা ঘোড়া প্রতীকের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে অন্তত ১০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd