1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি যৌথ অভিযানে শীর্ষ সন্রাসী আটক করেছে ।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাতে পারে যে, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার মোঃ আঃ রউফ শিপন (৪৫) জয়পুরহাট জেলাধীন সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ওয়ালিদ মুরাদ এর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। বর্ণিত অভিযানে বিজিবি’র পক্ষে নেতৃত্ব প্রদান করেন সুবেদার মোঃ সুলতান আহমেদ ও সুবেদার মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যমতে মোবাইল ট্র্যাকিং এবং আটককৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার মোঃ আঃ রউফ শিপন (৪৫) এর বর্তমান অবস্থান সনাক্ত করা হয়। সনাক্তকৃত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি জয়পুরহাট সদর উপজেলাধীন ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকায়, দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহুনন্দা নামক স্থানে যৌথ বাহিনীর মাধ্যমে চিরুনি ও তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোঃ আঃ রউফ শিপন (৪৫), পিতাঃ মৃত আকতার আলী মণ্ডল, গ্রামঃ খাসপাহান, থানাঃ সদর, জেলাঃ জয়পুরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ০৬৩০ ঘটিকায় জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd