1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত।

ছাতক প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত।

 

 

 

 

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগেে বাংলা নববর্ষ ১৪৩৩ সনের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্ততি মূলক সভার আয়োজন করা হয়েছে। গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান,উপজেলা প্রশাসনি কর্মকর্তা রহিছ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসের হিসাব রক্ষক কমলেশ সানা, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, শিক্ষক হেলালুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সুর নিকেতন একাডেমির সভাপতি অতীন্দ্র দেবনাথ টুটুল, সংস্কৃতি কর্মি অজিত কুমার দাস, মুকুল কান্তি দে প্রমূখ।সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd