1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে জমকালো বর্ষবরণ, চিত্রাংকন ও পুরস্কার বিতরণী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :- 
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে জমকালো বর্ষবরণ, চিত্রাংকন ও পুরস্কার বিতরণী

, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ‘শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০এপ্রিল শুক্রবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পৌর সদরের রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি। সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার এবং জিন্নাতুন্নেছা পান্না। বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিবসা সাহিত্য অঙ্গনের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সোমা রায়, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কবরি সরকার, আজমিরা সুলতানা, কওসার আলী মোড়ল, বেতার শিল্পী কৃষ্ণা ব্যানার্জি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। এছাড়াও শারমিন আক্তার রিমা, চম্পা রাণী সাহা, তাসলিমা আক্তার পিয়া, সঙ্গীতা মন্ডল ও সুমাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংস্থার সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd