1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ সময়

পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ

 

 

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের মাননীয় সংসদ সদস্য ও জননেতা মাসুদ সাঈদী।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর মাননীয় সংসদ সদস্য সুলতানা জেসমিন এবং পিরোজপুরের জেলা পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী।

সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী জেলার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd