1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পুলিশী হামলার প্রতিবাদে এবং নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবীতেকুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল, কালো ব্যাচ ধারণ,অবস্থান কর্মসুচি, প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

পুলিশী হামলার প্রতিবাদে এবং নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবীতে

কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল, কালো ব্যাচ ধারণ,অবস্থান কর্মসুচি, প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত

 

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক ঃ কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসুচি, কালো ব্যাচ ধারণ, প্রতিবাদ সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবানে এ কর্মসুচি পালন করা হয়।

কুয়েট কর্মচারী সতিতির নেতৃবৃন্দ জানায়, গত ৬ ফেব্রয়ারী বাংলাদেশে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবানে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত ঢাকায় সমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শান্তিপুর্ণ ভুখা মিছিলে পুলিশ বিনা উষ্কানিতে কর্মচারীদের উপর অতর্কিত আক্রমন করে জলকামান, সাউন্ড গ্রেনেট ও লাঠি চার্জ করে। এ ঘটনায় শতাধিক কর্মচারী মারাক্তভাবে আহত হয়। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় কুয়েট কর্মচারী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । একই সাথে ঘটনার প্রতিবাদে এবং নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবীতে ৮ই ফেব্রুয়ারী, রবিবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে কালো ব্যাজ ধারন পূর্বক অবস্থান এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচী পালন করেন।

কুয়েট কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কুয়েট কর্মচারী সমিতির নেতা সম্রাট কাজী, জালাল মুন্সী, আসাদুজ্জামান মডেল, এমদাদুল হক মোড়লসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে আহতদের দ্রুত সুস্থতায় দোয়া পরিচালনা করেন হাফেজ রায়হান উদ্দিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd