
প্রতিবাদ ও দুঃখ প্রকাশ
চ্যানেল এস ৭-এর প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ
গত ০৬/০৬/২০২৬ (শনিবার) তারিখে চ্যানেল এস ৭-এ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্বাহাটি গ্রামের জামাত পাড়ার সাবেক মেম্বার মরহুম আব্দুল মতিন সাহেবের পুত্র ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন সাহেবকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখা যায় যে, উক্ত সংবাদের কোনো তথ্যই সঠিক নয় এবং তা বিভ্রান্তিকর ছিল। এ কারণে সংবাদটি আমরা প্রত্যাহার করছি।
চ্যানেল এস ৭ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীদের পক্ষ থেকে মোঃ মহসিন সাহেব, তাঁর পরিবার এবং সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আমরা সবসময় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। অনাকাঙ্ক্ষিত এই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশনের অঙ্গীকার করছি।
প্রকাশক:
জাহারুল ইসলাম জীবন
(স্বর্ণ পদকপ্রাপ্ত গবেষক)
চ্যানেল এস ৭ কর্তৃপক্ষ
তারিখ: ২৩/০৬/২০২৬
স্থান: ঢাকা