1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

প্রাইম ইসলামী লাইফের ব্যবসা বর্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

প্রাইম ইসলামী লাইফের ব্যবসা বর্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

 

 

খবর বিজ্ঞপ্তিঃ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা বর্ষ ২০২৬ উদ্বোধন করেছে।

 

সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পবিত্র কুরআন তিলাওয়াত ও কেক কেটে ব্যবসা বর্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মো. আকতার।

 

অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পরিষদের সদস্যবর্গ, উর্ধ্বতন উন্নয়ন ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম।

 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানির সকল জোন, করপোরেট জোন ও অফিস ইনচার্জগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

 

কোম্পানির চেয়ারম্যান মহোদয় ২০২৫ সালে ভালো ব্যবসা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে ২০২৬ সালে আরও ভালো ব্যবসা করার অনুপ্রেরণা সহ সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd