1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ফজরের নামাজে মসজিদের ভেতর গুলি!

অনলাইন ড্রেস
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৩ সময়

ফজরের নামাজে মসজিদের ভেতর গুলি! খুলনায় মুসল্লিকে লক্ষ্য করে হামলা, এলাকায় চরম আতঙ্ক
খুলনা থেকে বিশেষ প্রতিবেদক | মোশারফ হোসেন
খুলনার দৌলতপুর এলাকার বিএল কলেজ রোডে অবস্থিত বিদ্যুৎ অফিস জামে মসজিদের ভেতর ফজরের নামাজ চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকমান (৫১) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পবিত্র মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে লোকমানকে লক্ষ্য করে পরপর প্রায় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে মসজিদজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুসল্লিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত অবস্থায় একজন মুসল্লির ওপর সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী ও মুসল্লিরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, মসজিদের ভেতরে এমন নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং ধর্মীয় পরিবেশ ও জননিরাপত্তার ওপরও বড় ধরনের হুমকি। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পুলিশের তদন্ত ও আহত ব্যক্তির পরিবারের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd