1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ফরিদপুরের কানাইপুরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৭ সময়

ফরিদপুরের কানাইপুরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

 

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।আজ

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কানাইপুর হাইস্কুল সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে কামরুল হাসানের লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের লিটন দাসের ফসলি বীজ ও কীটনাশকের দোকানে।

খবর পেয়ে কোতোয়ালি ফায়ার সার্ভিস ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেপ-তোষকের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd