1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর,আহত কমপক্ষে ১০

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। জানা গেছে সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে। স্থানীয় নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে সালথা আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, গট্টি ইউনিয়নে প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছে। তারা উভয়েই দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দু’জনই বিএনপিতে যোগ দিয়ে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে একাধিকবার সহিংস ঘটনায় জড়ান। এসব ঘটনায় তারা উভয়েই কারাবরণও করেছেন।

জানা গেছে, চলমান বিরোধের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের মাঠে পেঁয়াজের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থক মো. শহীদ শরীফের সঙ্গে নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যার পর বালিয়া বাজারে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হন।

পরবর্তীতে রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচটি বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd