
ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সেনাবাহিনী
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: জেলা প্রতিনিধি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী মাঠে কাজ করবে। সেনাসদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।