1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ফরিদপুরে নতুন ২৫ জন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২০ সময়

ফরিদপুরে নতুন ২৫ জন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭

 

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলায় হাম (Measles) রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৭ জনে। একই সময়ে হামে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।

 

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৫ জন রোগীর মধ্যে ২১ জন ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জন ভর্তি হয়েছেন ফরিদপুর জেনারেল হাসপাতালে। বর্তমানে দুটি হাসপাতালে মোট ৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি ২১ জনসহ মোট ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি ৪ জনসহ মোট ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

 

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ৮১০ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় ৭৬৩ জন, বোয়ালমারীতে ২৪ জন, আলফাডাঙ্গায় ২১ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, নগরকান্দায় ২ জন এবং অন্যান্য জেলা থেকে আগত রোগীও চিকিৎসা নিয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি, চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd