1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

 

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের কৌটায় মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ

রবিবার সকাল প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল আলিপুর এলাকার মাজেদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে প্লাস্টিকের কৌটায় টেপ দিয়ে মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত থাকায় দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অথবা ভবিষ্যতে নাশকতা চালানোর পরিকল্পনায় এসব বস্তু সেখানে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিশ্চিত ও নিরাপদভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যে ফরিদপুর জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল কোতোয়ালি থানায় পৌঁছেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করবে।

প্লাস্টিকের কৌটায় মোড়ানো থাকায় এগুলো আদৌ হাতবোমা বা বিস্ফোরক কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে বস্তু গুলো সেখানে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd