1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ফরিদপুরে ‌ পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগ ‌ ‌ ‌ মানববন্ধন ‌ও বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩০ সময়

ফরিদপুরে ‌ পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগ ‌ ‌ ‌ মানববন্ধন ‌ও বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে ‌ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা ‌ পৌর শাখা ‌ সদর উপজেলা শাখা ‌ এবং ‌যুব ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ‌ও বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত ‌ হয়েছে।

আজ শনিবার ‌ ফরিদপুর ‌ প্রেসক্লাবের সামনে ‌মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ‌ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ‌‌ বক্তব্য প্রদান করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ‌ বিধান কুমার সাহা, তাপস সাহা ‌, সুকেশ সাহা ‌ সিতাংশু মিত্র কিংকর ‌, এডভোকেট চিরঞ্জিত রায়, রাম দত্ত ‌, এডভোকেট অসিত কুমার মজুমদার ‌, শ্যামল কর্মকার প্রমূখ।

এছাড়া ‌ বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মানববন্ধনে

বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননাকারীদের অবিলম্বে শনাক্ত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ও দেবোত্তর সম্পত্তি ভাঙচুর ও দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ধর্মীয় অবমাননা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র ও নাগরিক সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর একটি বিক্ষোভ ‌ মিছিল ‌ শহর প্রদক্ষিণ শেষে ‌‌ জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd