1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য প্রেরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৭ সময়

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য প্রের

ফরিদপুর জেলা
প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর সরদারপাড়া এলাকায় এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসমিন (১৯) ওই এলাকার ইসরাফিল সর্দার ও আফরোজা বেগমের কন্যা।
তিনি স্থানীয় মল্লিকপুর মহিলা মাদ্রাসার একজন অনাবাসিক ছাত্রী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার রাতের খাবার শেষে ইয়াসমিন নিজ কক্ষে বিশ্রামের জন্য যান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামানো হলে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নিরস্র জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd