1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন

 

বিশেষ প্রতিনিধি আশিষ সাহা

 

যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটা শেষে ফরিদপুরে যমুনা টেলিভিশনের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান সোহেল, ছাত্রনেতা আবরার নাদিম ইতু এবং স্বেচ্ছাসেবক ও তরুণ চিকিৎসক ডা. আহমেদ সৌরভ।

বক্তারা বলেন, যমুনা টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা প্রতিকূলতা ও চাপ উপেক্ষা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ কারণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে গণমাধ্যমটি বিশেষ আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও যমুনা টেলিভিশন মজলুম মানুষের পক্ষে সোচ্চার থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd