1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ০ সময়

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

 

ফরিদপুরে জিয়া পরিষদ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‌ এ অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

অনুষ্ঠানে ‌প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, রশিদুল ইসলাম লিটন, আতাউর রশিদ বাচ্চু, এডভোকেট আলী আশরাফ নান্নু, সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, ইঞ্জিনিয়ার খাইরুল আনাম, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ওবায়দুল কাদের, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন রাজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যর মধ্যে ‌ উপস্থিত ছিলেন ‌জিয়া পরিষদ ডেসকোর সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, জাসাস ফরিদপুরের সভাপতি এডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইদুর রহমান চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সুলতান মাসুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আরাফাত সামীন এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd