1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, চালক আহত

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, চালক আহত

 

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শিক্ষার্থী ‌ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর‌ সিভিল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আজ রোববার বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে মেরিন ইন্সটিটিউটের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে।

আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল (ডিসকভার ১০০ সিসি, রেজি: রাজবাড়ি-হ-১১-৩৫৩০) যোগে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ দিয়ে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাক

(ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০)-কে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আকাশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লা (১৯)-কে হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd