1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ১৯ সন্দেহভাজন রোগী, নতুন মৃত্যু নেই

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৮ সময়

ফরিদপুরে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ১৯ সন্দেহভাজন রোগী, নতুন মৃত্যু নেই

 

ফরিদপুর, ১২ জুন ২০২৬: ফরিদপুর জেলায় হাম (মিজলস) রোগের প্রাদুর্ভাব অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ১১ জুন সকাল ৮টা থেকে ১২ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন উপজেলা ও হাসপাতালে মোট ১৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেলার ১২ জন এবং অন্যান্য জেলার ৭ জন রোগী রয়েছেন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ৬২১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭৪৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৭৪৯ জন হাম রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৩১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত দুই হাসপাতাল থেকে ২ হাজার ৪০০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd