1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ফরিদপুর জেলার জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার, ফরিদপুর।

জেলা প্রতিনিধি ফরিদপুর মোঃ টোকন শেখ
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ফরিদপুর জেলার জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার, ফরিদপুর।

ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখ

আজ রবিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের সাথে পুলিশ সুপার মহোদয়ের বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

 

উক্ত সভায় আগত ফরিদপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের সাথে পুলিশ সুপার মহোদয়ের সমসাময়িক বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd