1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন আটক

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন আটক

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফারুক হোসেন (৭২) নামে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামসুল আজম। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দেখে শহরের ঝিলটুলি এলাকার ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন একটি ফ্লাট বাসা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মোঃ ফারুক হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ফারুক হোসেনকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয় বলে নিজেই ফেসবুকে তুলে ধরেন।
পরে গত ২৮ অক্টোবর শামীম হক নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। তাকে উল্লেখ করেন, আমার নেত্রী যাকে দায়িত্ব দিবেন আমরা সকলে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। দলের এই দুর্দিনে সবাই আমরা সভাপতি আমরা সবাই দলের জন্য কাজ করব তবে এই দায়িত্বের বিষয় দলীয় সূত্রে কিছু জানা সম্ভব হয়নি।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, মোঃ ফারুক হোসেনের নামে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। এরমধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। তাঁর নামে থানায় দুটি মামলা রয়েছে। দুটি মামলায় গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd