1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬” অনুষ্ঠিত।

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬” অনুষ্ঠিত।

 

মোঃ টোকন শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর

 

আজ বৃহস্পতিবার ১৪:৩০ ঘটিকায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬” অনুষ্ঠিত হয়। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

 

উদ্বোধনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, “নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক চর্চা হয়, শরীর সুস্থ ও রোগব্যাধি মুক্ত থাকে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্য তৈরি হয়। খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।”

উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ডিবি, ডিএসবি, সার্কেল অফিস, পুলিশ লাইনস্ এবং পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। দ্বৈত প্রতিযোগিতার মাধ্যমে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে, সন্ধ্যা পরবর্তী সময়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ (ইন্সপেক্টর হতে পুলিশ সুপার পদমর্যাদা) এবং গ্রুপ ‘খ’ (কনস্টেবল হতে এসআই পদমর্যাদা) থেকে মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। এসময় মাঠে উপস্থিত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের করতালিতে পুরো টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জনাব নূর মোহম্মদ, পুলিশ পরিদর্শক, ডিএসবি, ডিআইও-২, ফরিদপুর এবং জনাব মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ডিবি সদর জোন, ফরিদপুর। অন্যদিকে, গ্রুপ ‘খ’থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কনস্টেবল মোঃ সবুজ মোল্যা ও কনস্টেবল মোঃ সাকিবুল ইসলাম।

জমজমাট এই ফাইনাল খেলা শেষে পুলিশ সুপার মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সমাপনি বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd