1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন জনাব ফাতেমা ইসলাম

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুর জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন জনাব ফাতেমা ইসলাম।

মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি

রোববার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রি., ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার জনাব মো. নজরুল ইসলাম, পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফরিদপুর জেলায় স্বাগত জানান।

অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম বাংলাদেশ পুলিশের ৩০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. শামছুল আজমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন দায়িত্ব পালনে ফাতেমা ইসলাম ফরিদপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd