1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ফরিদপুর বোয়ালমারী উপজেলার এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুর বোয়ালমারী উপজেলার এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অন্তগর্ত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি আনুমানিক ১৮৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বোয়ালমারী উপজেলায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ চয়ন সামাদার (২৩) পিতা: মোঃ আলম সামাদার, গ্রাম: খায়েরহাঠ, থানা: কাশিয়ানী, জেলা: গোপালগঞ্জ কে বোয়ালমারী উপজেলার ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

 

আটক আসামিকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd