1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে আলফাডাঙ্গা উপজেলার বানা এম. এ. মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদপুর-১ আসন থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান, প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোঃ মাসউদ।

জনসভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির অবসান ঘটবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তারা আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পরের দিনের সূর্য উঠবে একটি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের ওপর—ইনশাআল্লাহ।

বক্তারা জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভাটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বানা ইউনিয়ন শাখা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd