1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ফরিদপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নায়েবা ইউসুফের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নায়েবা ইউসুফের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু

 

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি :

 

ফরিদপুর–৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাবা চৌধুরী নায়েবা ইউসুফের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পদযাত্রা শেষে ইমান উদ্দিন চত্বরে এসে এক বিশাল র‍্যালির মাধ্যমে প্রচারণার কার্যক্রম শেষ হয়। র‍্যালি শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েবা ইউসুফ বলেন,

“আমি নির্বাচিত হলে ফরিদপুর শহরকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলবো। সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

এ সময় ফরিদপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

উক্ত নির্বাচনী প্রচারণা ও র‍্যালির আয়োজন করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd