1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ফিরে পেল ‘তাজু ভাই ২.০’ পেজ, আবেগঘন বার্তা তাজুলের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

উধাও’ হওয়া ‘তাজু ভাই ২.০’ পেজটি ফিরে পেয়েছেন ‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাজুল ইসলাম। সোমবার (৬ এপ্রিল) সকালে উদ্ধার হওয়া পেজ থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

 

ফেসবুকে তাজুল ইসলাম একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।

 

তাজু বলেন, গতকাল থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। পরে ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরতে পারি।

 

আপনারা যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আশা করি আগের মতোই পাশে থাকবেন।

এর আগে গতকাল রোববার দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

 

জানা গেছে, সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দামে জিলাপি বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাজু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

 

তার সহজ-সরল উপস্থাপনা, গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরা এবং স্বতঃস্ফূর্ত বক্তব্য দ্রুতই দর্শকদের মন জয় করে।

ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা। কেউ সাক্ষাৎকার নিতে, কেউ আবার ভিডিও ধারণ করতে সেখানে উপস্থিত হচ্ছেন। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

 

প্রসঙ্গত, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ পেজে অনুসারী ছিল প্রায় ছয় হাজার।

 

মাত্র আট দিনের ব্যবধানে তা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায়। যা কুড়িগ্রাম জেলার জন্য একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd