1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ফুলপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদক কারবারি কারাদণ্ডে দণ্ডিত

মোঃ ফয়জুর রহমান, ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ সময়

ফুলপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদক কারবারি কারাদণ্ডে দণ্ডিত
মোঃ ফয়জুর রহমান, ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুই মাদক কারবাবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামের মৃত সমাদ সরকারের ছেলে মোঃ দুলাল এবং একই গ্রামের সাহেদ মিয়ার ছেলে মোঃ দুলাল। সম্পর্কে তাঁরা একে অপরের চাচা শ্বশুর ও ভাতিজি জামাই। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিকরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

​পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd