1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসানবিগত সময়ের আন্দোলন সংগ্রামে যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল

আব্দুল আউয়াল খান স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ সময়

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসানবিগত সময়ের আন্দোলন সংগ্রামে যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল

মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান বলেছেন বিগত সময়ের আন্দোলন সংগ্রামে যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা পাবলিক হল অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যেয় রোটারিয়ান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে খুবই প্রতিদ্বন্দ্বিতপূর্ণ। বিগত ১৭ বছর দেশের সাধারণ জনগণ নিজেদের ভোট নিজেরা দিতে পারে নাই এখন সময় এসেছে সঠিক গণতন্ত্র চর্চার। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই কাজ করে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে দেশ ও জনগণের উন্নয়নে।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আলমগীর খসরু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, মেজর (অবসরপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক, ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ ও এম জি মাসুম রাসেল।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রোমেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউল হক মিন্টু’র সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার।

অনুষ্ঠানে যুবদল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বস্তঃস্ফূর্তভাবে আনন্দ মিছিলে নিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন।

মোঃ আব্দুল আউয়াল খান
০১৭৭৭৮৪৮৪১৩

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd