1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বায়নার গাড়ি অন্যের কাছে অধিক লাভে বিক্রির অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

খুলনা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ০ সময়

বায়নার গাড়ি অন্যের কাছে অধিক লাভে বিক্রির অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

খুলনা প্রতিনিধি: খুলনায় একটি গাড়ি কেনার জন্য বায়না প্রদান করার পর সেই গাড়ি অধিক মুনাফায় অন্য ক্রেতার কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি গাড়ি বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণা, হয়রানি ও হুমকির অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. শাহ নিয়াজ মাগদুম।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা মো. শাহ নিয়াজ মাগদুম গত ১৭ মে ২০২৬ তারিখে খুলনার কেডিএ এলাকার মজিদ সরণিতে অবস্থিত মেসার্স মামুন এন্টারপ্রাইজের সঙ্গে একটি নোহা (SZ-2022) মডেলের গাড়ি ক্রয়ের চুক্তি করেন। এ সময় তিনি বায়না হিসেবে এক লাখ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে গাড়ি বুঝে পাওয়ার পর অবশিষ্ট অর্থ পরিশোধের বিষয়ে একটি চুক্তিপত্র (মেমো) প্রদান করা হয়।

তবে নির্ধারিত সময়ে গাড়ি নিতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন অজুহাত দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি জানতে পারেন, তার জন্য নির্ধারিত গাড়িটি অধিক লাভে অন্য এক ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বিষয়টি জানতে চাইলে শোরুম কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব না দিয়ে তাকে অপমানজনক ভাষায় কথা বলে। পরে স্থানীয় কয়েকজন সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানানো হলে প্রতিষ্ঠানের মালিক মোবাইল ফোনে ভুল স্বীকার করে সমাধানের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি ও হয়রানি করা হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই ধরনের গাড়ি অন্য শোরুম থেকে কিনতে গিয়ে অতিরিক্ত প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেছেন তিনি। এজন্য ওই অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায়েরও দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd