1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলব: ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১ সময়

বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলব: ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা

বাংলাদেশের নারী শক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে বিএনপি ক্ষমতায় এলে কাজ করবে। মাগুরার মহম্মদপুরে উপজেলা মহিলা দলের আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী শনিবার (১ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, “নারীরা মাঠে, অফিসে ও শ্রমিক হিসেবে কাজ করে, পরিবারের দায়িত্ব পালন করে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই তাদের অবদান ছাড়া দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সমাজকে সম্পৃক্ত করতে আমাদের বিশেষ গুরুত্ব রয়েছে।”

উপজেলা মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে বিপুল সংখ্যক মহিলা নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জেলা মহিলা দলের সদস্য সুলতানা রউফুন্নাহার রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী, মাগুরা জর্জ কোর্টের পি পি (মহিলা ও শিশু) অ্যাড. মনিরুল ইসলাম মুকুল এবং বাবুখালী মহিলা দলের সুরভী খানম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd