1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিজয়নগরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

মো: হাবিব খাঁন ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

বিজয়নগরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

 

মো: হাবিব খাঁনব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি

 

 

৩০ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. শান্ত মিয়া (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ২:৪৫ ঘটিকায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযানের বিস্তারিত

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া (সিঙ্গারবিল) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন শান্ত মিয়াকে তল্লাশি করে তার হেফাজত থেকে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতের পরিচয়

আটককৃত আসামির নাম মো. শান্ত মিয়া (২৫)। তিনি উখারিয়াপাড়া (সিঙ্গারবিল) গ্রামের মো. ইয়াছিন ও মোছা. রোজিনার ছেলে।

আইনি ব্যবস্থা

বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd