1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন ‌ ফরিদপুরের চার আসনের সংসদ সদস্য ‌ শহিদুল ইসলাম বাবুল

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৩ সময়

বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন ‌ ফরিদপুরের চার আসনের সংসদ সদস্য ‌ শহিদুল ইসলাম বাবুল

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ শুক্রবার দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্ত করেন। একই সঙ্গে কৃষকদের মাঝে উন্নতমানের ধানের বীজ ও জৈব সার বিতরণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বৃক্ষের চারা তুলে দেন।

এছাড়া শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য চেয়ার বিতরণ এবং একটি মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য। জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ভ্যাকসিন কার্যক্রমও পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী ‌ ওই এলাকার গণ্যমান্য ‌‌ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd