1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বোয়ালমারীতে তিনদিন পর মিললো নিখোঁজ যুবকের মরদেহ

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১ সময়

ফরিদপুরের বোয়ালমারীতে তিনদিন নিখোঁজ থাকার পর তৌহিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৩ জুন) শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) এলাকার দীঘিরপাড়ে তার মরদেহ পাওয়া যায়। নিহত তৌহিদ মিয়া ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, তৌহিদ তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে দীঘিরপাড় এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বোয়ালমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd