1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বোয়িংয়ের সঙ্গে চুক্তির পর এবার তৎপর এয়ারবাস

অনলাইন ড্রেস
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ০ সময়

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সইয়ের পর এবার তৎপর হয়ে উঠেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। সংস্থাটি বাংলাদেশ বিমানে মিশ্র বহর গঠনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে।

 

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে এ আগ্রহ প্রকাশ করেন। এর মাধ্যমে এয়ারবাস বাংলাদেশের বিমান পরিবহন খাতে নিজেদের উপস্থিতি আরো বাড়ানোর ইঙ্গিত দিল।

 

 

বৈঠকে এয়ারবাসের পক্ষ থেকে বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ অন্তর্ভুক্ত করার বিষয়ে যুক্তি তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির মতে, মিশ্র বহর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য উপকারী হবে।

 

এ সময় মন্ত্রী প্রস্তাবকে স্বাগত জানান এবং জাতীয় বিমান সংস্থার বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের সুযোগগুলো কাজে লাগাতে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান খাতে বিস্তৃত সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

 

 

এর আগে গত ৩০ এপ্রিল রাত ৯টায় রাজধানীর একটি হোটেলে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কিনতে সই করা হয়। চুক্তির অধীনে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট উড়োজাহাজ কেনা হবে।

 

এর মাত্র চার দিন পর আজ এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের কাছে মিশ্র বিমানবহরের বিভিন্ন সুবিধা তুলে ধরলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd