1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বোয়ালমারীর আলোচিত তৌহিদুল হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯ সময়

বোয়ালমারীর আলোচিত তৌহিদুল হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলোচিত তৌহিদুল ইসলাম (২৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান (৪২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।জানা গেছে,
বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম গত ১ জুন দুপুরে পরিচিত ব্যক্তি সুমন খন্দকারের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। পরে ৩ জুন সকালে উপজেলার ভাটপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকা থেকে হত্যা মামলার আসামি ওয়াহিদুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওয়াহিদুর রহমান ভাটপাড়া এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া হত্যা, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd