1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঐক্যবদ্ধ সদর’-এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সভা

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি  মো: হাবিব খানঁ 
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঐক্যবদ্ধ সদর’-এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সভা

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি মো: হাবিব খানঁ

২৩ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া: ‘মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন’—এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে এক বিশাল মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক বিপ্লবের ডাক দিয়েছেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ সাবের হোসেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “মাদক আজ আমাদের সমাজের জন্য সবচেয়ে ভয়ংকর এক অভিশাপ। এটি কেবল একজন ব্যক্তিকে নিঃশেষ করে না, বরং একটি পুরো প্রজন্মকে পঙ্গু করে দেয়। এখনই যদি আমরা এর রাশ টেনে ধরতে না পারি, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।” তিনি মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব এহসানুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, “মাদক কেবল একটি পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে আমাদের সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

প্রধান আলোচকের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব সাজেদুল হাসান মাদকের কুফল এবং এর আইনগত প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য শেখ আরিফ বিল্লাহ আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন:

জনাব আলাউদ্দিন আহমেদ, ইনচার্জ, ২নং পুলিশ ফাঁড়ি।

জনাব রফিকুল ইসলাম, ইনচার্জ, রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

জনাব শাকিল ইসলাম, স্টেশন মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।

বক্তারা মাদকের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরু

ত্বারোপ করেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd