1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযান: ৩০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

মো:হাবিব খানঁ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযান: ৩০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

মো:হাবিব খানঁ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

| ২৭ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২:৫০ ঘটিকায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের বিবরণ:

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম গজারিয়া এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মো: রাকিব (১৯), পিতা- মো: জাকির হোসেন, সাং- কাশিনগর, থানা- বিজয়নগর।

২. মো: লোকমান ভূঁইয়া (৪৮), পিতা- মৃত সোলাইমান ভূঁইয়া, সাং- রাধানগর, থানা- আখাউড়া।

বর্তমান অবস্থা:

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd