1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো: হাবিব খান  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

 

মো: হাবিব খান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

(বিজয়নগর)

 

১৪ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫০০০ টাকাসহ পারভিন আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।

অভিযানের বিবরণ

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি (বুধবার) বিকেল ১৭:৩০ ঘটিকা থেকে ১৮:১৫ ঘটিকা পর্যন্ত বিজয়নগর থানাধীন ইব্রাহিমপুর গ্রামে এই অভিযান চালানো হয়। ঢাকা-সিলেট হাইওয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত আসামী পারভিন আক্তারের অস্থায়ী মুদির দোকানে তল্লাশি চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর পরিচয়

গ্রেফতারকৃত পারভিন আক্তার (৩৫) বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর কালিসীমা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বজলু মিয়া এবং পিতার নাম মৃত মতি মিয়া।

উদ্ধারকৃত আলামত

অভিযান শেষে আসামীর হেফাজত থেকে নিম্নলিখিত আলামত জব্দ করা হয়:

গাঁজা: ০১ (এক) কেজি।

নগদ টাকা: মাদক বিক্রির ৫,০০০ (পাঁচ হাজার) টাকা।

আইনি ব্যবস্থা

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করেছেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd