1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি  মো: হাবিব খানঁ
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

কসবা বিওপি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি), কুমিল্লা সেক্টর

 

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি

মো: হাবিব খানঁ

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন কসবা বিওপির একটি টহল দল মাদক চোরাচালানবিরোধী বিশেষ

 

অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২০৪১/৩-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকবস্তা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

 

বিজিবির সূত্রে আজ ২২ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।

 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd