1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক আসামী সহ ভারতীয় গাঁজা ও ইস্কফ আটক

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ০ সময়

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক আসামী সহ ভারতীয় গাঁজা ও ইস্কফ আটক

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া ২৪শে অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক রাত ২:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ শ্যামনগর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০২১/এমপি হইতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কুমারপাড়া নামক স্থানে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০১ জন আসামী (১) মোঃ আল আমিন (৩৬), পিতা-মোঃ শাহ আলম, গ্রাম-কালিকাপাড়া, থানা- কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে ভারতীয় গাঁজা দেড় কেজি সহ আটক করে।

এ ছাড়াও উক্ত আসামীকে তল্লাশি করে তার নিকট হইতে ব্যবহৃত মোবাইল ফোন-০১ টি ও সীমকার্ড-০২ টি পাওয়া যায়। আটককৃত আসামীকে গাঁজা এবং মালামাল সহ আখাউড়া থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়নের অন্যান্য বিওপি সমূহ কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ কেজি গাঁজা এবং ১২৫ বোতল ইস্কফ আটক করে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হইবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে মাদকদ্রব্য সহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd